মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ, রাজনীতিতে ফেরার ইঙ্গিত

দেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতের দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন মো. আসাদুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন।
তিনি জানান, অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন করেছেন এবং আগামীকাল রোববার রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠানো হবে।
এর আগে গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান। ঘোষণার পরপরই, দুই দিনের ব্যবধানে ২৩ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান গত বছরের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তার পদত্যাগের ঘটনায় রাজনৈতিক ও আইন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা