মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পাবনা-১ ও ২ আসনের সীমানা বিতর্ক: লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার

পাবনা জেলার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এদিন একই সঙ্গে পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধেও শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই শুনানির দিন ধার্য করেন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অপরদিকে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাবনা-১ ও ২ আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে যথাসময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন দায়ের করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত থাকবে।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, গত ৬ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) এর সীমানা সংক্রান্ত আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ২৪ ডিসেম্বর জারি করা গেজেট স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা