সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি

পাবনা জেলার পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় কমিশন।
ইসি জানায়, সংশ্লিষ্ট দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে চলমান আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবনা জেলার আসন নম্বর ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালন-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমানা সংক্রান্ত মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই আসনে ভোটগ্রহণ স্থগিত থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় গত ৫ জানুয়ারি আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা