মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পাহাড়ে অস্থিতিশীলতা রোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের পাহাড়ি অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বাইরের শক্তিগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি জানান, ভারতসহ ফ্যাসিস্ট প্রভাবকরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালালেও সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি নতুন থানার ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই খাগড়াছড়িতে গুলি চালানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই সন্ত্রাসীদের শক্ত হাতে মোকাবিলা করছে।”

তিনি আরও জানান, খাগড়াছড়ি ও আশপাশের এলাকায় আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর প্রতিটি থানাকে নিজস্ব ভবনে স্থানান্তরের কাজ চলছে। এর ফলে নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে এবং সেবার মান হবে আধুনিক।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা