প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র কবে? মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র কবে? যা জানাল মন্ত্রণালয়
প্রতিষ্ঠান প্রধান নিয়োগকে ঘিরে অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। লিখিত, বাছাই ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদন আহ্বান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যার তুলনায় ১:১.১০ অনুপাতে প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নির্ধারিত ওয়েবসাইটে।
একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন। তবে কেউ যদি পছন্দ তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে আগ্রহী হন, সেক্ষেত্রে অনলাইন e-Application ফরমে ‘Other Option’-এ সম্মতি দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের পছন্দ ও মেধাক্রম অনুসারে প্রতিটি শূন্য পদের জন্য একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য চূড়ান্ত করা হবে। তবে একাধিক ধাপে নির্বাচিত হলেও একজন প্রার্থীকে শুধুমাত্র একটি পর্যায়ের জন্যই নিয়োগ সুপারিশ বিবেচনায় নেওয়া হবে।
কোনো প্রার্থী যদি শূন্যপদের চাহিদা সংক্রান্ত ভুল বা প্রতিষ্ঠানগত অনিবার্য কারণে যোগদান করতে ব্যর্থ হন, তাহলে তার আবেদন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়ন যাচাই করে পরবর্তী পঞ্জিকা বছরের শূন্যপদে অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ সুপারিশ দেওয়া হবে।
নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীকে এনটিআরসিএ (NTRCA) কর্তৃক আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেও জানানো হবে। সুপারিশ পাওয়ার পর নিয়োগকারী কর্তৃপক্ষ—যেমন প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি—এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে।
অযোগ্যতার শর্ত
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে কোনো প্রার্থী নিয়োগ সুপারিশের অযোগ্য বিবেচিত হবেন। পাশাপাশি, কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতের দণ্ড থাকলেও তিনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।