মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

রাজধানী ঢাকা ও আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

বিজিবির সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে প্রতিটি জেলায় এক প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা