মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

রাজশাহীতে নলকূপের গর্তে পড়ে মৃত্যু শিশুসাজিদের: উদ্ধারেও ফেরানো গেল না প্রাণ

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে প্রাণ হারিয়েছে শিশু সাজিদ। বুধবার দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালান। অবশেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে মাটির গভীর সেই গর্ত থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

উদ্ধার করার পর দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত ১০টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক জানান—সাজিদ আর বেঁচে নেই।

ঘটনাটি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান।

এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা