মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৮ সেনাসদস্য আহত

রাজশাহীর মোহনপুরে একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে আটজন সেনাসদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশিমইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপ ভ্যান দুটিই সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আতাউর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান টহল শেষে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের ক্যাম্পে ফিরছিল। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান উভয়ই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

আহত আটজন সেনাসদস্য এবং ট্রাকের চালকের সহকারীকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন সেনাসদস্যের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি এখনো খাদে পড়ে আছে। ক্যাম্প কমান্ডার থানায় আসার পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা