মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসএবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেসাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার সকালে সেনাপ্রধান প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরবাসভবন যমুনায় তার সঙ্গে দেখাকরেন। এরপর তিনি বঙ্গভবনেগিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেসৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে রোববারতিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাতআহমেদের সঙ্গেও বৈঠক করেন।

চীন সফর ও দ্বিপাক্ষিক আলোচনা:

সেনাবাহিনী প্রধান ২১ আগস্ট সরকারিসফরে চীনে যান এবংবুধবার রাতে দেশে ফেরেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তার এই সফরেতিনি চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরসঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যহলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুই।

সফরে রোহিঙ্গা প্রত্যাবর্তনেচীনের সহায়তা, দু-দেশের মধ্যেকৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সামরিকশিল্পের উন্নয়নে চীনের প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা হয়। ২২ আগস্টপিএলএ সদরদপ্তরে সেনাপ্রধানকে 'গার্ড অব অনার' প্রদানকরা হয়।

নির্বাচন ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক:

এদিকে, রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসদেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ওইবৈঠকে তিনি জানান, আগামীফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আরওসাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককরবেন প্রধান উপদেষ্টা। সোমবার তার প্রেস উইংথেকে এই তথ্য নিশ্চিতকরা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা