সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলন: নজরে আইনশৃঙ্খলা ও যৌথ অভিযান

সার্বিক আইনশৃঙ্খলা ও 'অপারেশন ডেভিল হান্ট' নিয়ে জরুরি ব্রিফিং ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

​দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং যৌথবাহিনীর বিশেষ অভিযানের অগ্রগতি জানাতে আজ জরুরি সংবাদ সম্মেলনে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বিশেষ করে দেশজুড়ে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর সফলতার চিত্র এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে যৌথবাহিনী। প্রাপ্ত তথ্যমতে, অভিযানের প্রথম সপ্তাহে ৫ হাজার ৯৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বেশ কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র।

​এদিকে, রাজধানীর শাহবাগে গত শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত শোক সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আজকের সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম এবং চলমান উত্তেজনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বিশেষ বার্তা দেন কি না, সেদিকেই নজর রাখছে সচেতন মহল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা