মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একজন মহান নেতা এবং তাদের বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ।

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এটি ছিল এক অসাধারণ বৈঠক। শি জিনপিং সত্যিই একজন দূরদর্শী নেতা। আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছি এবং শিগগিরই সেগুলোর বিস্তারিত জানানো হবে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প জানান, ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ওপর আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে, যা উভয় দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমাতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, “চীন ইতোমধ্যেই ঘোষণা করেছে যে, তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি শুরু করবে। আমি এ সিদ্ধান্তের জন্য চীনা নেতৃত্বকে ধন্যবাদ জানাই।”

যদিও বৈঠকে আনুষ্ঠানিক কোনো নতুন বাণিজ্য চুক্তি (Trade Agreement) স্বাক্ষরিত হয়নি, তবুও দুই পক্ষই ভবিষ্যতে আলোচনার পরিধি বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে ট্রাম্প ও শি জিনপিং করমর্দনের মাধ্যমে আলোচনার সমাপ্তি টানেন।

বৈঠকের কিছুক্ষণ আগে ট্রাম্প নিজের Truth Social অ্যাকাউন্টে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দেন “অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার” জন্য।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, বিশেষ করে যখন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে টানাপোড়েন চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা