মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

আপসহীন রাজনৈতিক নেতৃত্বের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে শোকার্ত মানুষের ঢল।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে ছুটে আসছেন প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে। উপস্থিত জনতার চোখেমুখে স্পষ্ট—একজন দৃঢ়চেতা দেশনেত্রীকে হারানোর গভীর শোক আর বেদনা।
সকাল সোয়া ১০টার পর সরেজমিনে দেখা যায়, জানাজা শুরু হতে এখনো প্রায় পাঁচ ঘণ্টা বাকি থাকলেও এরই মধ্যে হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের আগমন অব্যাহত রয়েছে।
নরসিংদী থেকে আসা আমির হোসেন জানান, “মন মানেনি ঘরে থাকতে। নিজের জমানো টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে চলে এসেছি।”
এদিকে নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “এত দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে আবার আসবে কিনা সন্দেহ। এমন নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তা জোরদার করতে এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা