সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সংস্কারের লক্ষ্য স্বৈরশাসন ঠেকানো: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের চলমান সংস্কারের মূল উদ্দেশ্য হলো যেন আর কোনো স্বৈরশাসক ক্ষমতায় আরোহন করতে না পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো।

এর আগে দিনের শুরুতে নিউইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। একই দিনে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও পৃথক বৈঠক করেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা