সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সোমালিয়ার সার্বভৌমত্বে অটল বাংলাদেশ, ওআইসি বৈঠকে স্পষ্ট অবস্থান

বাংলাদেশ সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দৃঢ় ও সুস্পষ্ট অবস্থান পুনরায় ঘোষণা করেছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে এই অবস্থান তুলে ধরা হয়।
স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন, বহুপাক্ষিক কূটনীতি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদারে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক অগ্রগতি এবং এর ফলে সোমালি ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতেই এই জরুরি অধিবেশন ডাকা হয়।
বৈঠকে তৌহিদ হোসেন আরও জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব প্রশ্নাতীত। অবৈধ কার্যক্রম বা একতরফা সিদ্ধান্তের মাধ্যমে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থী। এই ক্ষেত্রে বহুপাক্ষিকতার নীতিই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা