স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন হবে সরাসরি সম্প্রচার
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনকে আসামি করে করা মামলায় তিনি হচ্ছেন ৫১তম সাক্ষী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই সাক্ষ্যগ্রহণ হবে, যা সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন।
গতকালই (২৩ সেপ্টেম্বর) এ মামলায় সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ সাহেদ জুবায়ের লরেন্স সাক্ষ্য দেন। জব্দ হওয়া অডিও রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠস্বর শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এছাড়া, ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান আদালতকে জানান, ২০২৩ সালের ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সদস্যদের আন্দোলন ঠেকাতে সর্বোচ্চ বলপ্রয়োগ ও গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। একই দিনে জব্দ তালিকা থেকে সিজার লিস্ট আদালতে উপস্থাপন করেন আরেকজন সাক্ষী।
প্রসিকিউশন জানিয়েছে, আজ আরও কয়েকজন তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।
অন্যদিকে, আশুলিয়ার ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলারও আজ পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগে নিহত শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলামকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।
এই মামলায় মোট ১৬ আসামির মধ্যে আটজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকি আটজন পলাতক আছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল হকও। দুই মামলারই নয়জন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।