সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ (______) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি–বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
হাদির মৃত্যুসংবাদ পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাও শোক প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় বলেন, হাদির মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাদির ভূমিকা ছিল সাহসী ও স্মরণীয়।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, শরিফ ওসমান হাদি ছিলেন একজন দৃঢ়চেতা ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তাঁর সাহস, দেশপ্রেম ও সংগ্রামী মানসিকতা জাতি চিরদিন স্মরণ করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার মধ্যেই হাদির নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা গভীর উদ্বেগজনক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, হাদি ছিলেন একজন নির্ভীক দেশপ্রেমিক; তাঁর কণ্ঠ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিল।
এ ছাড়া শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা