মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তানোরে গভীর নলকূপে আটকে শিশুটি: ১৮ ঘণ্টা পরও উদ্ধার কাজ চলছেই

১৮ ঘণ্টা পার, ৩০ ফুট গভীর নলকূপে আটকে থাকা শিশুটি এখনো উদ্ধার হয়নি

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টার টানা চেষ্টার পরও শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে, তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে। বাড়ির আঙিনায় মায়ের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ খোলা নলকূপের মুখ দিয়ে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায় ছোট্ট সাজিদ।

খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে শুরুতে উদ্ধার কাজ এগিয়ে নিতে পারেনি তারা। পরে বিকেল ৫টার দিকে ভেকু আনার পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।

বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং একটি ভেকু যৌথভাবে শিশুটিকে বের করে আনার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান—
“আমরা ধারণা করছি, শিশুটি এখনও জীবিত আছে। তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

উদ্ধার অভিযানের প্রতি ঘন্টায় বাড়ছে উদ্বেগ, তবে আশা ছাড়ছে না কেউই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা