সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তারেক রহমান চাইলে ট্রাভেল পাস প্রস্তুত: খালেদা জিয়ার বিদেশযাত্রায়ও সরকারের প্রস্তুতি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে সরকারের পক্ষ থেকে যেকোনো সময় ট্রাভেল পাস ইস্যু করা হবে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন,

“ট্রাভেল পাসের বিষয়ে কোনো বাধা নেই। তিনি আবেদন করলেই তা ইস্যু করা হবে। আমার জানা মতে, এখন পর্যন্ত তিনি আবেদন করেননি।”

এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি জানান,

“ওনার বিদেশে যাওয়ার সব প্রস্তুতি আমরা রেখেছি। যদি চিকিৎসকরা পরামর্শ দেন, পরিবার ও দলীয় লোকজন নিশ্চিত করলেই তাঁকে বিদেশে নেওয়া সম্ভব। সরকারের পক্ষ থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিরোধীদলীয় দুই শীর্ষ নেতার বিদেশযাত্রা নিয়ে সরকারের অবস্থান উন্মুক্ত এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা