সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে সরকারের কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই।

শফিকুল আলম লিখেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য—যে দেশে ফেরার সিদ্ধান্ত এখন এককভাবে তাঁর নিয়ন্ত্রণে নয়—এ বিষয়ে জানতে চাইলে তিনি পরিষ্কারভাবে জানান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা