তারেক রহমানের একান্ত সচিব হলেন এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব হিসেবে নিয়োগ সালেহ শিবলী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক সরকারি সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং সাংবাদিক নেতা এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামে পরিচিত, তাকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলের সাংগঠনিক কার্যক্রম ও গণমাধ্যম যোগাযোগ আরও সুসংহত করতেই এই দুটি গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।