সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তারেক রহমানের ভোটার হতে নেই কোনো আইনি বাধা: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো ধরনের আইনি জটিলতা নেই। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্পষ্ট করে বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে—প্রয়োজনে যেকোনো নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভোটার হওয়ার ক্ষেত্রে তারেক রহমানের ওপর কোনো আইনগত বাধা নেই। কমিশন চাইলে যে কাউকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।”
এরই মধ্যে ঘোষিত হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। দলীয় সূত্র অনুযায়ী, ইতোমধ্যে তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীতে অনুষ্ঠিত গণসংবর্ধনা শেষে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেন।
পরদিন শুক্রবার বাদ জুমা তিনি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে মোবাইল ফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো পথজুড়ে জনস্রোতের সৃষ্টি হয়।
দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে এক নজর দেখতে কেউ কৌতূহলী হয়ে, আবার কেউ ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে ভিড় করেন। ফলে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথই উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা