মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

“তিন মাসের মধ্যেই দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন”

বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের কার্যপরিধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী মাত্র তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হবে।

শনিবার (১ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হযরত মাওলানা সূফী মুফতি আজানগাছী (রহ.) প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের ২৯তম বিশ্বজনীন প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন,
“প্রত্যেক ধর্মই শান্তির শিক্ষা দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় সেই ধর্মকেই অশান্তির হাতিয়ার বানাই। সমাজে বিভাজন নয়, বরং সহনশীলতা ও পারস্পরিক সম্মানই একটি শান্ত রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি।”

তিনি আরও যোগ করেন,
“দেশে স্থিতিশীলতা থাকলে অর্থনীতি এগোবে, কর্মসংস্থান বাড়বে এবং বিদেশি বিনিয়োগও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।”

পররাষ্ট্র উপদেষ্টার মতে, জনগণের আস্থা বজায় রেখে দেশের রাজনৈতিক প্রক্রিয়া পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা