মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৪°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ১৬টি সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সংস্থাটি।
রোববার (১১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া সভায় ইসি সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ আলোচনায় নির্বাচনকালীন নিরাপত্তা, দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে একই দিনে নির্বাচন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমও চলমান রয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা