মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অধ্যাদেশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০ নভেম্বর অনুষ্ঠিত আরেক বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিভিন্ন সংস্কার বিষয়ে দেশের জনগণের মতামত জানতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য গণভোট ব্যবস্থাকে আইনগত কাঠামোয় আনতেই নতুন অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, এরই ধারাবাহিকতায় কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশটি অনুমোদনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, যা আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা