মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ভারত-বাংলাদেশ টানাপোড়েনেও অর্থনীতিতে প্রভাব নেই: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে অর্থ-বাণিজ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি আবেগের জায়গা থেকে তৈরি হলেও এটি অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় কর্তৃপক্ষের জন্য ভালো হয়নি। এটি একটি আবেগনির্ভর সিদ্ধান্ত ছিল। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়, যা ছিল সময়োপযোগী ও যৌক্তিক।
তিনি আরও বলেন, আশা করা হচ্ছে এই ঘটনা এখানেই সীমাবদ্ধ থাকবে এবং বিষয়টি আর বাড়বে না। এতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক কিংবা পারস্পরিক বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। ভারত থেকে যেসব পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে, সেগুলোও স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানান তিনি।
এ সময় বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত ভালো দৃষ্টান্ত স্থাপন করেনি। বাংলাদেশের পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত ছিল যথার্থ। পরবর্তীতে ভারতও বুঝতে পেরেছে যে সিদ্ধান্তটি ভুল ছিল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা