মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না—আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর বিশেষজ্ঞের মন্তব্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত যে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, এর পর প্রশ্ন জোরালো হয়েছে— ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে?

এই প্রসঙ্গেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি মনে করেন, হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়টি ছিল প্রত্যাশিত এবং ভারত কোনো পরিস্থিতিতেই তাকে প্রত্যর্পণ করবে না।

সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত বলেন—
গত দেড় বছরে ভারত–বাংলাদেশ সম্পর্ক অস্থির অবস্থায় ছিল। রাজনৈতিক টানাপোড়েন ও আস্থাহীনতার কারণে দিল্লি কোনো ঝুঁকি নিতে চাইবে না। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার সম্ভাবনা তারা কার্যত দেখছেন না।

তার ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের সহিংসতার সময় নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে প্রশ্ন নেই, এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনা সংক্রান্ত প্রমাণ তদন্তে উঠে এসেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও মনে করে— ট্রাইব্যুনালের বিচার দেশের প্রচলিত আইন মেনেই পরিচালিত হয়েছে।

শ্রীরাধা দত্ত মনে করেন, আওয়ামী লীগ হয়তো নিজেদের একটি পাল্টা ব্যাখ্যা তুলে ধরতে পারে, তবে দেশের জনগণ ইতোমধ্যেই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখছেন।

এদিকে আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দেওয়া এই রায়ে দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত উল্লেখ করে। মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সহযোগিতা করায় তার শাস্তি কমানোর নির্দেশ দেওয়া হয়।

দুপুরে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ট্রাইব্যুনাল পড়ে শোনালে দেশজুড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি হয়।

সূত্র: আল-জাজিরা

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা