মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফ আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনার ভারত–যাত্রা এবং এখানকার অবস্থান সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত পছন্দ। যে বিশেষ পরিস্থিতি তাঁকে ভারতে আসতে বাধ্য করেছে, সেই পরিস্থিতিগুলোই এখন তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।”

শেখ হাসিনা কতদিন ভারতে অবস্থান করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি বিশেষ এক প্রেক্ষাপটে এখানে এসেছেন। ভবিষ্যতেও সেই পরিস্থিতিই বড় ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাঁকে নিজেকেই নিতে হবে।”

এদিকে এনডিটিভির প্রতিবেদন জানায়, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনায় জয়শঙ্কর জোর দিয়েছেন বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর।

ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন। তাঁর ভাষায়, “আমরা সবসময় বাংলাদেশের অগ্রগতি কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় যে যেকোনো দেশে জনগণের ইচ্ছাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি—বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব নীতি অনুসরণ করবে। আশা করি পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে।”

সূত্র: এনডিটিভি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা