মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ করল জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা ও সুপারিশ আজ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার হাতে সুপারিশপত্র তুলে দেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার কিছু আগে ঐকমত্য কমিশনের প্রতিনিধিদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। বৈঠক শেষে কমিশন সদস্যরা জানান, জুলাই সনদের বাস্তবায়ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক সংস্কারে নতুন দিক উন্মোচন করবে বলে তারা আশাবাদী।

এর আগে গতকাল সোমবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত হয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশনের সদস্যরা সনদের বাস্তবায়ন কৌশল ও পরবর্তী করণীয় নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত একটি জাতীয় ঐক্যের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা