মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা, অন্তত ৯ যাত্রী আশঙ্কাজনক অবস্থায়

যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে এই হামলায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্যমতে, ট্রেনটি ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার শহর থেকে লন্ডনের কিংসক্রস স্টেশনের উদ্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছায়, তখনই এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর দ্রুত পুলিশ ও জরুরি সেবা সদস্যরা ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়।
এসময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়।

এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন বলে জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে চিকিৎসক দল।

ক্যাম্ব্রিজশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়,

“এটি অত্যন্ত ভয়াবহ ও দুঃখজনক একটি ঘটনা। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

ঘটনার পরপরই লন্ডনমুখী ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে, এবং কিংসক্রসগামী ট্রেন সার্ভিস আংশিকভাবে বন্ধ রাখা হয়।

দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, পুলিশ বলছে তারা “সম্ভাব্য সব দিক” বিবেচনায় তদন্ত চালাচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা